প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ২:২২ পূর্বাহ্ণ
তাহসানের স্ত্রীর এক্স মিডিয়ার শিকার.. আব্দুন নূর তুষার

- তাহসানের স্ত্রীর এক্সকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন· নূর তুষার। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো -তাহসানের স্ত্রীর এক্স এখন মিডিয়ার শিকার। এরা এতো রূচিহীন ও সভ্যতাহীন হয়েছে যার শেষ নাই। তোমাদের মালিকের ছেলেরা যখন একাধিক বিবাহ ও প্রেম করে তখন তাদের এক্সদের নিয়ে আলোচনা করলেও তো পারো। আমি তো একজনের বউকে বিয়ে করে সেই লোকের বিয়ের দাওয়াতে গিফ্ট নিয়ে যেতে দেখেছি এক কাপলকে। আগের বউ বিয়ে খাচ্ছে তার ছেড়ে দেয়া স্বামীর। আরো মজা হলো একে বিয়ে করেছে বউয়ের বেস্ট বান্ধবী। আগের বউকে ইনি শালিকা ডেকে রগড়ও করছেন। সবচেয়ে অদ্ভূত হলো এই ভোম্বলদাস এক্সগুলো। মনে করেন লাইলীকে হারিয়ে মজনু সাক্ষাতকার দিচ্ছে আর লাইলীর স্বামী সেটা দেখছে। এই এক্সটা এতো নির্লজ্জ যে সে ও সাক্ষাতকার দিচ্ছে। বেকুবটা আবার রোজার পেছনে কতো টাকা খরচ করেছে সেটাও বলছে। তুমি এই টাকার ট্যাক্স দিয়েছো? এতো টাকা এক্সকে দাও - কয় টাকা আয়কর দাও সেটা বলো।
প্রকাশক ও সম্পাদক- শাইন মিডিয়া লিঃ ।