শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশালে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

২৫৯

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বসত ঘর থেকে রাহাত হাওলাদার (২৯) ও লামিয়া আক্তার (১৯) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পত্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের বসত ঘরের দরজা সোমবার সকাল আটটা বন্দ থাকায় পরিবারের সদস্যদের বিষয়টি সন্দেহ করেন।

পরে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে রাহাতকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ও তার পায়ের কাছে খাটের ওপর তার স্ত্রী লামিয়ার মরদেহ দেখে ডাকচিৎকার শুরু করেন। কেউ কেউ বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মনমালিন্য হওয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অথবা কেউ স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিতেও পারে।

এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতির মধ্যে সম্প্রতি সময় থেকে পারিবারিক কলহ চলে আসছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ