সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

নিজস্ব প্রতিবেদক

সংবাদটি শেয়ার করুন....

৫০

বরিশালে রুপাতলী ১৬ এম. এল. ডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মেরামত,উন্নয়ন ও ব্যবহার উপযোগী করে পুনরায় সচলের শুভ উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।এ সময় তিনি বলেন এটি উদ্বোধনের ফলে নগরবাসীর বিশুদ্ধ পানি পাবে।তাছাড়া ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে বরিশাল শহর যেভাবে নিচের দিকে দেবে যাচ্ছে তা থেকে এই নগরী রক্ষা পাবে। ডিপটিওবয়েল এবং সাবমারসিবল পাম্প বসানোর ক্ষেত্রে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক সহ বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

এদিকে রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনের পরে পার্শ্ববর্তী দোকানদার জানান, ট্রিটমেন্ট প্লান্টটি চালু করার কারণে নগরবাসী পানির বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। তবে এখনো অনেক বাসা বাড়িতে পানির লাইন পৌঁছায়নি বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। সেসব এলাকায় বাধ্য হয়ে ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার রেজাউল বাড়ি জানান, যে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে তা দিয়ে নগরবাসীর পানির চাহিদা অর্ধেক মিটবে। বাকিটা মেটাতে আরো দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ