রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড়

নিজস্ব প্রতিবেদক

সংবাদটি শেয়ার করুন....

১০

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণ কমিউনিটি সেন্টারে ডি কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিশুদের নিরাপদ পরিবেশে যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ দিতে প্রতিষ্ঠানটিতে ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী মাস উপলক্ষে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে শিশুদের ভর্তি করানো হচ্ছে। ১০ হাজার টাকা মাসিক চার্জের পরিবর্তে মাত্র ৫ হাজার টাকায় ভর্তি করানো হচ্ছে শিশুদের।
ডি কেয়ার অ্যান্ড প্রি-স্কুলের পরিচালক ফারজানা আক্তার মনি জানান, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ ও প্রবেশদ্বারে রয়েছে সিসি ক্যামেরা।
অভিভাবকদের জন্য রয়েছে লাইভ ভিডিও মনিটরিং সুবিধা। সিসি ক্যামেরার ডিভাইস অভিভাবকদের কাছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ঘরে বসেই তাদের সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন।
শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষ প্লে জোন। পাশাপাশি পড়াশোনার জন্য মন্ডলী দ্বারা ফ্রি স্কুল পরিচালনার কথা জানিয়েছেন পরিচালক ফারজানা আক্তার মনি।
তিনি জানান, শিশুদের দৈনন্দিন যত্নের বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাচ্চাদের সময়মতো গোসল, খাওয়া-দাওয়া এবং ঘুম পাড়ানোর সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কর্মজীবী বাবা-মায়েদের জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান বরিশালে প্রয়োজন ছিল। অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। আবার কোনো কোনো পরিবারের মায়েরা নেই। এছাড়া বাবা-মাকে বিভিন্ন সময় জরুরি কাজে বা কয়েক দিনের জন্য বাইরে যেতে হয়। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদে রাখার জন্য এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনির প্রতি শিশুদের যত্ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ফারজানা আক্তার এসব শিশুর মা হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।”
পরিচালক ফারজানা আক্তার মনি বলেন, শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে রেখে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং সহজে যোগাযোগের জন্য ০১৭৫০-৩৩৬০৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ