শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা!

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩৮৬

জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত করেছে আসামি পক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হামলায় আহত ওই গ্রামের মৃত নুর বরকান্তাজের মেয়ে রিনা বেগম অভিযোগ করে বলেন-কালিকাপুর মৌজার ১০ শতক জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকাকালীন জোরপূর্বক প্রতিপক্ষের ইব্রাহিম বড়কান্তাজ বিরোধীয় জমিতে ঘর নির্মাণ শুরু করেন। তাদের বাঁধা প্রদান করায় তারা আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

উপায়অন্তুর না পেয়ে পূণরায় আদালতের শরণাপন্ন হলে আদালতের বিচারক বিরোধীয় ভূমিতে ঘর নির্মান বন্ধে নোটিশ প্রদান করেন। তিনি আরও বলেন-গত ১২ সেপ্টেম্বর বিকেলে প্রতিপক্ষের লোকজনে আমাদের বাড়িতে এসে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এসময় তাদের বাঁধা প্রদান করায় তারা অর্তকিতভাবে হামলা চালায়। এতে আমিসহ (রিনা) মা আয়েশা বেগম আহত হয়। একপর্যায়ে প্রাণবাঁচাতে আমরা দৌঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা আটকে দেই।

রিনা বেগম বলেন-হামলাকারী অপু, লিওন, রিপন, মুহিনসহ তাদের ৩/৪ জন সহযোগিরা মামলা প্রত্যাহার করা না হলে আমাকে (রিনা) ও মাকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি প্রদর্শন করে চলে যায়। পরবর্তীতে বিষয়টি বিরোধীয় ভূমি তদন্তে আসা হিজলা থানার সাব ইন্সপেক্টর মো. মনির হোসেনকে অবহিত করা হয়েছে বলেও তিনি (রিনা) উল্লেখ করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম বড়কান্তাজ বলেন-সেদিন কোন হামলার ঘটনা ঘটেনি। তবে আমার পরিবারের সদস্যদের সাথে রিনা ও তার মায়ের ঝগড়া হয়েছে। সেই বিষয়টি ভিন্নখাতে নিয়ে পুনরায় মিথ্যে মামলা দায়ের করার জন্য মা ও মেয়ে এখন হামলার নাটক সাজিয়েছে।

হিজলা থানার সাব ইন্সপেক্টর মো. মনির হোসেন জানিয়েছেন, হামলা কিংবা হুমকির অভিযোগের ব্যাপারে রিনা বেগমকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ