শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

সাংবাদিক আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা, বিএসএফ’র প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩২৭

দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ এবং বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা করেছেন পদ স্থগিত বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারণ সম্পাদক সাহিন হাসান, সহ-সভাপতি এম জহির, কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল, দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রচার সম্পাদক আরিফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ, কার্যকরী সংসদ এর সদস্য সুমন চৌধুরী, এম মিরাজ হোসাইন, আযাদ আলাউদ্দিন, সুখেন্দু এদবর, নাসির উদ্দিন সহ কমিটির সকল সদস্যবৃন্দরা। দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন বরিশালের একজন পেশাদার সিনিয়র সাংবাদিক। সংবাদ প্রকাশের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরাপরাধ দাবি করে শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা করেছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি নিরপরাধ হলে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনি মহল আপনার সাংগঠনিক সম্পাদকের পদসহ দলীয় সকল পদ-পদবী কেনো স্থগিত করলো ? সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তবে আপনার পদ স্থগিত করাটাও কী বিএনপির ভুল এবং উদ্দেশ্যমূলক ছিল ? প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনরুপ তদন্ত না করেই কি দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নিয়েছিল ? আমরা মনে করি বিলকিস আক্তার জাহান শিরিন ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা নিতেই পেশাদার সংবাদকর্মী আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। এমন কর্মকাণ্ড তাঁর মত একজন বিচক্ষণ নেত্রীর মানায় না। আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি এবং প্রহসনমূলক মামলা তুলে নিয়ে অবাধ সাংবাদিকতায় সহায়ক হবেন। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) নেতৃবৃন্ধের।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ