বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

গ্রিন সিগনালের নামে অপপ্রচার বরিশাল ৩ আসনে

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৫৬৫

মনোনয়ন পাননি তবুও গ্রিন সিগনাল পেয়েছেন বলে ধানের শীষের পক্ষে নিজের ভোট চেয়ে যাচ্ছেন বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদি) এর এক বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বস্থানে সেটেছেন পোস্টার ও বিলবোর্ড। আর এসব বিলবোর্ড ও পোস্টারে বরিশাল ৩ আসনের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মনোনয়ন না পেয়েও এমন কার্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেখানকার বিএনপি অঙ্গসংগঠন ও ভোটারদের মাঝে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন এমনি ভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি’র নেতাকর্মীদের।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ৩ আসন সহ সারাদেশের ৬৩ টি আসনে এখনো বিএনপির মনোনয়ন প্রদান করা হয়নি। কিন্তু এখানকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জয়নাল আবেদীন গ্রিন সিগন্যালের নামে অপপ্রচার করছেন। ভোটারদের বিভ্রান্ত করছেন, তার এমনও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বলে অভিযোগ করেন তারা। পাশেপাশি দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীর পক্ষে ও ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দেয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়া জয়নুল আবেদীনের অপপ্রচার রোধের অনুরোধ করেন তারা। নেতাকর্মীরা বলেন, দলের মনোনয়ন পাবেন এমন ব্যক্তি যিনি গত ১৫-১৬ বছর দলের পক্ষে ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন এমন নেতাকে। এই অভিযোগের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। ###


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ