
বরিশালে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সৌজন্যে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশালের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরে উপস্থিত ছিলেন। বেগম জিয়ার রোগের আত্মার মাগফেরাত কামনা করে জিয়াউদ্দিন সিকদার বলেন, বিএনপি বাজার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা যদি কোন অপকর্মে যুক্ত হয় তবে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার জন্য। সকলে ঐক্যবদ্ধভাবে বরিশাল বিএনপিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তার বক্তব্যে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন বেহেস্ত নসিব করে বলে দোয়াও করেন জিয়া শিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো এসোসিয়েশনের সভাপতি আক্তার ফারুক শাহিন, বিইমজার সভাপতি মুরাদ আহমেদ, সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি কাজী মিরাজ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসান, মাছরাঙ্গা টেলিভিশনের গিয়াস উদ্দিন সুমন, একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও মহানগর এবং জেলা বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।