
বরিশাল নগরের ইমারত নকশা অনুমোদনের জটিলতা নিরসনে সরকার প্রনীত ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের নকশা অনুমোদন শেষে হস্তান্তর করেছে নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। ৬০০ প্লানের মধ্যে আজ ২০০ প্ল্যান বিতরণ করা হয়েছে। বাকী গুলো আগামী সপ্তাহের মধ্যে বিতরন করা হবে বলে জানিয়েছে বিসিসি। ফলে দীর্ঘদিনের চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেছে ভুক্তভোগীরা।
৬ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার হাওলাদার জানান, অনেকদিন ধরে ঘোরাঘুরি করেও তিনি সিটি কর্পোরেশনের প্ল্যান পাচ্ছিলেন না। বিএনপি ক্ষমতায় আসার পর প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে। আর ভোগান্তি কমতে শুরু করেছে। দলীয় প্রশাসক পাওয়ার কারণে সুবিধা হয়েছে নগরবাসীর। আরো এক ভুক্তভোগী জানান, আগে ছোট রাস্তা, খাজনা, হোল্ডিং নাম্বার পানির লাইন সংকীর্ণ সহ বিভিন্ন অজুহাতে প্লান আটকে রাখা হতো। প্রশাসককে ধন্যবাদ জানাই। তিনি তড়িঘড়ি করে প্লান ছাড়ার ব্যবস্থা নেয়ার জন্য।
প্রশাসক বিলকিস আক্তার জাহাজ শিরিন জানিয়েছেন, মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ঠিকানা গড়ার চেষ্টা করেন। তা যদি সামান্য প্ল্যানের কারণে আটকে থাকে এর থেকে বড় ভোগান্তি আর কিছু হতে পারে না। তাই তিনি নিয়মের মধ্যে থেকে খুবই দ্রুত প্লান ছাড়ার ব্যবস্থা করেছেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বাড়ী জানান আগামী এক সপ্তাহের মধ্যে বাকি প্ল্যাট গুলো ছেড়ে দেওয়া হবে। এখনো প্রায় তিনশোর মত প্লান অনুমোদনের অপেক্ষায় আছে।
বরিশাল।
৩০।০৪।২৬