বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় জরিমানা

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৫৭৮

 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার গৌরনদীতে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় অভিযান চালিয়ে এক মাংস বিক্রেতাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে পৌর এলাকার আশোকাঠী বাজারের মাংস ব্যবসায়ী বাবুল কসাইয়ের দোকানে এ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সাথে সভা করে সাতশ’ থেকে সাড়ে সাতশ’ টাকা পর্যন্ত প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারন করে দেওয়া হয়।

সেই সিদ্ধান্তকে অমান্য করে আশোকাঠী বাজারের জনৈক বাবুল কসাইয়ের দোকানে প্রতি কেজি মাংস আটশ’ টাকায় বিক্রি করা হচ্ছিলো।

একাধিক ভোক্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মাংস বিক্রেতা বাবুল কসাইকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি (রাজিব হোসেন) উল্লেখ করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ