মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

ছাত্রলীগ নেতাকে আটক করে মুক্তিপন দাবি, ছাত্রদল সহ সভাপতি সহ আটক ৩

ডেস্ক রিপোর্ট
Oplus_16908288

সংবাদটি শেয়ার করুন....

১৮০

বরিশালে উপজেলা ছাত্রলীগ নেতাকে আটক করে মুক্তিপন আদায়ের সময় বরিশাল মহানগর ছাত্র দলে আহ্বায়ক রনির অনুসারী তিন জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন ডিবি ইনস্পেক্টর ছগির হোসেন।

আজ বৃহাস্পতিবার ৮ মে সকালে বরিশালের হাটখোলা কাঠের দোকান থেকে অপহৃত মোস্তাফিজুর শাকিলসহ তিন জনকে আটক করে।

গ্রেফাতারকৃতরা হলেন সাগর গলির জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম প্রিন্স (৩২),আরিফুর রহমানের ছেলে সৈয়দ সাইফুল ইসলাম সুজন (৪০)আরেক জন হলেন বরিশাল দপ্তর খানা রোডের বাসিন্দা নয়ন তালুজদারের ছেলে সোলায়মান সুজন(৪০)এরা সবাই বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করীম রনির ঘনিষ্ঠ অনুসারী।

পুলিশ ও শাকিলের ভাই সূত্রে জানাযায় আজ সকালে শাকিল ব্যবসায়ী কাজে বরিশাল চকবাজার আসলে তাকে স্থানীয় ছাত্রদল নেতারা আটক করে ১০ লাখ টাকা চায়।যদি টাকা না দেয় তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।ছয় লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে মোস্তাফিজুর রহমান শাকিলকে বরিশাল চক বাজার সংলগ্ন হাটখোলা কাঠের দোকানে আটকে রেখে তার ভাইকে টাকা নিয়ে আসতে বলে।তার ভাই বিষয়টি প্রশাসনকে জানালে বরিশাল মেট্রোপলিটন ডিবি ইনস্পেক্টর ছগির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা অভিযুক্ত তিনজনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানাযায় মোস্তাফিজুর রহমান শাকিল বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।শাকিলের নামে মেহেন্দিগঞ্জে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর বিএনপির দায়ের করা মামলার এজাহার ভূক্ত আসামি হিসাবে পলাতক আছে


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ