মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :

সংবাদকর্মীদের ওয়েজবোর্ড সমস্যা সমাধানে প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

১২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশজুড়ে সংবাদকর্মীদের দীর্ঘদিনের অমীমাংসিত ওয়েজবোর্ড সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত দূর করা হবে।

মন্ত্রী আরও জানান, সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও সময়ের প্রয়োজনে আমাদের আরও উদ্ভাবনী হতে হবে। সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গ্রহণের জন্য আমি প্রস্তুত।

সভায় ওয়েজবোর্ড ছাড়াও তথ্য অধিকার আইন প্রয়োগ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী সবার বক্তব্য শুনে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

এর পাশাপাশি বরিশাল শিল্পকলা একাডেমিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ক্ষমতায়ন ও বেকারত্ব মোকাবেলায় সমন্বিত পরিকল্পনার কথা জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ