
একটি মহল দেশে এখনও মবকে প্রশ্রয় দিতে চায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রশাসনের মধ্যেও কেউ কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে উল্লেখ করে সরকার তাদের চিহ্নিত করবে বলেও জানিয়েছেন মন্ত্রী । মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আজ বরিশালে এসব কথা বলেন। দুপুরে, জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, তথ্য মন্ত্রী প্রশাসন ও জনপ্রতিনিধিদের যেন কোন ভুল বোঝাবুঝি না থাকে সেই আহ্বান জানিয়ে উভয়ের মাঝে সমঝোতা করে জনকল্যাণে কাজ করার দাগিদ দেন। সেইসাথে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভবিষ্যৎএ যেন তাদের বিরুদ্ধে-ই আন্দোলন গড়ে না ওঠে, সেজন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দেন। তাছাড়া, সরকার চলতি ফেব্রুয়ারির মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করবে বলেও ঘোসনা দেন। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরিকরণে সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।