শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

খুলনার কাউন্সিলর হত্যা: আরেক কাউন্সিলর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

৫৪০

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপর এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এলাকার গোল্ডেন হিল হোটেলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তার শেখ হাসান ইফতেখার ওরফে সালু (৫৩) খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি।

তিনি খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে।

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গোলাম রব্বানীকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সকালে গোল্ডেন হিল হোটেলে এক নারীসহ ওঠেন সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী ও শেখ হাসান ইফতেখার। সন্ধ্যার পর ওই নারীকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী হোটেল থেকে বের হন। পরে রাত ৯টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গোলাম রব্বানী।

ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছে বলেও জানান তিনি।

সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি অবহিত হওয়ার পরপরই র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে হোটেল গোল্ডেন হিলের কক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শেখ হাসান ইফতেখারকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ