বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

চালকদের মাঝে ঈদ উপহার দিলেন বরিশাল জেলা যুব দলের উলফত রানা রুবেল!

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

৪৯৯

বরিশালে শতাধিক অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরন করেছেন জেলা যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক উলফত রানা রুবেল। রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় তার কার্যালয়ে বসে এগুলো বিতরন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক জিয়ার সুস্থতা কামনায় গরীব অটো চালকদের মাঝে এগুলো বিতরন শেষে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অটা চালকরা বলেন, দীর্ঘ ১৬ বছরে এই এলাকার কেউ তাদের খোজ খবর রাখে নাই। উপহার তো দূরের কথা, বিপদে পরলেও সামন্য সহায়তা পায় নি তারা। কিন্তু ৫ ই আগস্টের পর রুবেল ভাই নানা সময়ে তাদের খোজ খবর নিয়েছেন এবং এই ঈদে তিনি তার সামার্থ্য অনুযায়ী যে ঈদ উপহার দিয়েছেন তা কখনো এই এলাকায় তো দূরের কথা বড় নেতারাও দেয় নি। তারা রুবেলের মংগল কামনা করে দোয়া করেন।

বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক উলফত রানা রুবেল জানায়, ত্যাগে নয় বরং ভোগে শান্তি। নিজে তো কিনবই পাশাপাশি সকলের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিতে পেরে প্রশান্তি পাচ্ছি। সাধ্যমত গরীব দুঃখীদের পাশে থাকব। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যার যার সাধ্যমত গরীব দুঃখীদের পাশে দাড়াতে বলেছেন। দলের সুনাম অক্ষুন রাখার জন্য সকলেই সকলের জন্য এগিয়ে আসা দরকার। বিতরনকালে উলফত রানা রুবেলের সাথে তার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ