শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বিএনপি ক্ষমতায় গেলে মির্জা আব্বাসের আবার সংস্কারের জবাবে যা বললেন নাহিদ!

ডেস্ক রিপোর্ট
Oplus_16908288

সংবাদটি শেয়ার করুন....

২১২

বিএনপি ক্ষমতায় গেলে মির্জা আব্বাসের আবার সংস্কারের জবাবে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদি রা পিছু হটলেও পুরান রাজনিতির অনেক উপাদান আমাদের রাজনীতির দল গুলোতে তাদের চিন্তা চেতনায় রয়েছে। তিনি বলেন, সংস্কার এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি। যারা পরিবর্তন চায়নি তাদের কিন্তু বাংলাদেশ থেকেই বিতাড়িত হতে হয়েছে । পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা কালের গর্ভে হারিয়ে যাবে। অন্যান্য দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরিবর্তন, সংস্কার, বিচার এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পুরনো রাজনীতি আমরা চাই না। যারা বিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, তাদের কাছ থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে সেই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি।

নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে দলটির নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুস্টানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আদিব, মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, যুগ্ন মুখ্য সংগঠক ড.মাহমুদা মিতু, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য সচিব জাহিদ আহসান সহ বরিশাল জেলা, মহানগর এবং সকল উপজেলার দায়িত্বশীলরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ