বরিশাল নগরীতে জনতার হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেজা, এটিএসআই মাহাবুবসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে এবং মারধর করে পুলিল কাছে সোপার্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে...
৩৯৫
বরিশাল নগরীতে জনতার হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে।
পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেজা, এটিএসআই মাহাবুবসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
আজ বুধবার (১৪ মে) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে এবং মারধর করে পুলিল কাছে সোপার্দ করে।
আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।