বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৪৫৩

প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সাথে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকা বসে বিয়ে করেন মনির। এরপর সে (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যায়।

গত কয়েকদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো। এনিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে ও শাশুরি সাথে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে রুনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ