বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশালে ডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩৫৬

 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ১০ জানুয়ারি শুক্রবার সকালে জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন বরিশাল ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক ক্রীড়া পরিদপ্তর ঢাকা মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ আরও অনেক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলাম। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। পরে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১২ টিম অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ