বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশালে যুবদলের রুবেলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল

রিপোর্টার :
Oplus_16777216

সংবাদটি শেয়ার করুন....

২৪৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়। সেখানে জেলা এবং মহানগর যুবদলের সমাবেশে অংশগ্রহণ শেষে পুনরায় কাউনিয়া গিয়ে শেষ হয়।

এ সময় সাইন নিউজ বিডিকে দেয়া বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গুপ্ত সংগঠনের পতন স্বৈরাচার শেখ হাসিনার মত অনিবার্য, দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ নির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি, থাকব। এই দেশ গঠনে যুবদল সর্বদা আপসহীন ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো। আমরা যুবসমাজকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।” এই মুহূর্তে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। হাসিনা বিরোধী সকল রাজনৈতিক সংগঠনকে এক ছাতার নিচে কাজ করতে হবে। অথবা আবার স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ