শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশালে ২ সাংবাদিককে পিটিয়েছে ছাত্রদল নেতারা : মোটরসাইকেলে অগ্নিসংযোগ

তন্ময় তপু

সংবাদটি শেয়ার করুন....

২৯৪

বরিশাল আদাল‌তের সাম‌নে মারধ‌রের ছ‌বি তুলতে গে‌লে ২ সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ব‌রিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্থানীয় পত্রিকার ফ‌টো সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে আদালতে যান। সেখানে একটি মামলার আসামীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ছ‌বি তু‌লে যখন মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসছিলাম আদালত থে‌কে, তখন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল। এসময় তারা তাদের আওয়ামী লীগের ট্যাগ দেয়। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রদ‌লের নেতারা। এসময় সো‌হেল রাঢ়ীর সা‌থে ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের সহ সভাপ‌তি আলমাস, ব‌রিশাল জেলা ছাত্রদ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হো‌সেন, রা‌জিব আহ‌ম্মেদ, সদস‌্য জু‌য়েল শেখ, নাঈম, জা‌হিদ, শাওন, শা‌হিন সহ ২০/২৫ জন।

হামলার খবর ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিকরা বিচারের দাবীতে বিক্ষোভ করেন। আদাল‌তের সামনের সড়ক অবরোধ করেন।

পরে অ‌ভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রের আশ্বা‌সে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় সাংবাদিকরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী। তি‌নি জানান, যার‌া এসব কথা বল‌ছেন তারা মুলাদী আওয়ামী লী‌গের নেতা আব্বা‌সের লোক। তাছাড়া কো‌নো মোটরসাই‌কেল পোড়া‌নোর কথা জা‌নেন না তি‌নি।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সি মিজানুর রহমান জানান, পু‌ড়ে যাওয়া মোটরসাই‌কেল‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোহেল রাড়ীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। তাকে আট‌কের জন্য অভিযান চলছে, দ্রুত মামলা দেয়া হলে তাকে গ্রেফতার করা হ‌বে।

তন্ময় তপু
ব‌রিশাল
২৭/০৩/২০২৪


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ