বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে আবেগাপ্লুত সাংবাদিক স্বজনরা

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩৬৫

প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যাবাহী বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে অংশ নেন প্রয়াত সাংবাদিক বা সদস্যদের স্বজনরা। অনুষ্ঠানে প্রয়াত সদস্য-সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক এবং প্রয়াতদের স্বজনরা।

এর বিকেল ৪টায় ক্লাবের তৃতীয় তলার হলরুমে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠান শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন ‘স্বজন স্মরণ’ উদ্যাপন উপ-পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন। এছাড়াও স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ, নাসিমুল আলম, কাজী মকবুল হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, সদস্য শাহে আলম প্রমুখ।

বক্তারা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিভিন্ন স্মৃতি তুলে আলোচনা করেন। তারা বলেন, আমরা যাঁদের হারিয়েছি তাদের স্বজনদের শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবে আমরা বলতি পারি, বিগত দিনেও আমরা প্রয়াত সদস্যদের স্বজনদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও প্রেসক্লাব আপনাদের পাশে থাকবে।

এসময় বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ। পরে প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর আগে প্রেসক্লাব প্রায়ত সদস্যদের নিয়ে প্রতি বছরের ন্যায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এসময় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ