বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের একটা বিশাল সুনাম সারা বিশ্বে- এমপি সরোয়ার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪১৬

বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিদের একটা বিশাল সুনাম সারা বিশ্বে। সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকান্ড জনগন জানতে পারে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ দেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার দোয়া -মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রবিবার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবে দ্বিতীয় তলার বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, এনপিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী, যুবদলের মামুন রেজা ও শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান সাব্বির। বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিঙ্কুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বার্তা সম্পাদক ফোরামের সভাপতি জিয়া শাহীন, সম্পাদক ও প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বরিশাল
১৫-০৩-২৬


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ