শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩২৬

বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্ট এ ইফতার ও দোয়া মোনাজাত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু। সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ সহ এম জহির, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের প্রধান অতিথি লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু বলেন, রোজার মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। তাই এ মাসের আর্দশকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণকে খুন গুম নির্যাতনের শিকার হয়েছে। সেই পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত রাখতে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাই জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।##


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ