শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা!

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

৩১৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ১৭ জুন সন্ধারাতে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আসমা আক্তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ওই এলাকার আবুল হোসেনের এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মেডিকের থেকে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবে বলে জানিয়েছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ