
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান -এর বরিশালে নির্বাচনী জনসভা উপলক্ষে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ এর আয়োজন করা হয়। আজ ৪ ফেব্রুয়ারি বেলস পার্ক ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশে এই পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেবাচিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল কবির লাবু এবং শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন বরিশালের চিকিৎসকদের অভিভাবক বরিশাল বিএমএ -এর সাবেক সভাপতি, ড্যাব শেবাচিম শাখার সাবেক সভাপতি এবং শেবাচিম এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা: আজিজ রহিম সহ শেবাচিম ছাত্রদলের একঝাঁক সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।