হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্বাস্থ্য সেবা মানবিক এক ডাক্তারের
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বর্তমান সময়ে রোগব্যাধি যেন নিত্যদিনের সঙ্গী। এই সুযোগে ক্লিনিক-ডায়াগনস্টিক ব্যবসা এখন জমজমাট। অনেক সময় সামান্য রোগ নিয়ে গেলেও কতিপয় চিকিৎসক টেষ্ট লিখে দেন রোগীদের। যে কারনে চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপে বিপর্যস্ত বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। তবে সামান্য রোগ নিয়ে যাতে চিকিৎসকের কাছে যেতে না হয় এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এক চিকিৎসক। যা ইতিমধ্যে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই চিকিৎসকের নাম মাহবুব আলম মীর্জা। তিনি বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক ও বর্তমানে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেজিষ্টার হিসেবে কর্মরত। সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি...