বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বরিশালে তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
Oplus_16908288

সংবাদটি শেয়ার করুন....

১৭৩

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামীর মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন কবীর আকন ও জব্বার বেপারি, যারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রকিবুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামীর প্রতি এক লক্ষ টাকা জরিমানা করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষিত হন। ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়।

ঘটনার পর খাদিজার মামা, মোক্তার হোসেন রাড়ী, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার ভগ্নিপতি আঃ হক বেপারী ও ভাগিনা আঃ করিম বেপারী খাদিজাকে খুঁজে বের করে বাগানে নিয়ে যায়। পরে খাদিজার লাশ খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় প্রদান করেছে।

ঘটনাটি ২০১৩ সালে ঘটলেও রায় আসতে লেগেছে প্রায় ১২ বছর। দণ্ডপ্রাপ্ত আসামীরা দীর্ঘদিন ধরে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জড়িত ছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ