
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও এখন কোনো যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবার মান বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে।
এ সময় উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।