বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

বারিশালের মেয়ে কামরুন নাহারের আন্তর্জাতিক সাফল্য

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৮৫

বারিশাল জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের মেয়ে কামরুন নাহার চীন ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজের স্বপ্নপূরণের পথ তৈরি করেছেন এবং অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

কামরুন নাহার চীনের Hubei University of Technology থেকে Computer Science and Technology বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসে Kettering University থেকে Tech MBA (Big Data & Data Analytics) প্রোগ্রামে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কাজ করছেন এবং পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করছেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডেটা অ্যানালাইটিক্স নিয়ে গবেষণা পরিচালনা করেছেন এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতাকে ছড়িয়ে দিয়েছেন।

ভবিষ্যতে তিনি প্রযুক্তি খাতে কাজ করে স্মার্ট গভর্নমেন্ট ও ডেটা অ্যানালাইটিক্সের মাধ্যমে কার্যকর ও স্বচ্ছ সিস্টেম গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তার এই সাফল্য নিজ গ্রাম কাসেমাবাদসহ বারিশাল ও বাংলাদেশের জন্য গর্বের।

“আমি চাই আমার এই যাত্রা আমাদের দেশের মেয়েদের জন্য প্রেরণা হয়ে উঠুক। ছোট একটা গ্রাম থেকেও বড় কিছু করা সম্ভব— আমি সেটাই প্রমাণ করতে চাই,” — বলেন কামরুন


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ