বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই কারাগারে

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

৪৩১

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন দোদুলের ছোট ভাই সহিদ সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মৃদুল মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন।

আলাদা দুটি মামলায় মঙ্গলবার মৃদুল হাজিরা দিতে ছদ্মবেশে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। ওই সময় তাকে চিনে ফেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আদালত প্রাঙ্গণ সমবেত হন।

আদালতে ব্যবসায়িক অংশীদার দেবাশীষ বাগচীর করা চেক ডিজঅনার মামলায় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান মৃদুল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা সরফরাজ তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

যে মামলাটিতে মৃদুলকে কারাগারে পাঠানো হয়েছে, সেটির বিবরণ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি করেন।

আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহারের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ