সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :

টানা ৫ দিনের সফরে নানা ঘোষণা বিসিসি প্রশাসকের, স্বপ্ন দেখছে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

সংবাদটি শেয়ার করুন....

৪৯

টানা ৫ দিন অফিসিয়াল কাজে ঢাকায় বিভিন্ন অফিস আদালত, মন্ত্রণালয় এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বরিশালে ফিরে দায়িত্ব পালন শুরু করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক।এই পাঁচ দিনে নগর উন্নয়নের বেশ কিছু ঘোষণা দেয়ায় আশ্বস্ত হতে শুরু করেছে নগরবাসী। যানজট নিরসনে তিনটি ফুট ওভার ব্রিজ, মহাসড়ক থেকে শিশু পার্ক অপসারণ, কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ, পড়ে থাকা শিশু হাসপাতাল উদ্বোধনের প্রক্রিয়া হাতে নেয়ার খবরে উচ্ছ্বাসিত নগরবাসী। এর বাইরে খাল উদ্ধার এবং সৌন্দর্য বৃদ্ধি সহ অমীমাংসিত অবস্থায় পড়ে থাকা বেশ কিছু প্রকল্প সমাধান করে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে বলে জানান বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সিটি কর্পোরেশনের সূত্র জানিয়েছে, ২২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর সাথে সিটি প্রশাসকদের মতবিনিময় সভা উপলক্ষে ঢাকায় গেলেও বাকি সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সচিব ও উপ সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে উন্নয়নের জন্য লিখিত আবেদনপত্র জমা দেয়া হয়েছে। প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এর ব্যক্তিগত মিডিয়া সেল থেকে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল চৌমাথা লেক সংলগ্ন সিএনবি রোডস্থ ঢাকা কুয়াকাটা মহাসড়কের উপর নির্মিত শিশু পার্ক অপসারণ করে রাস্তা প্রশস্ত করণ করার উদ্যোগ নেয়া হয়েছে।এ বিষয়ের আবেদনপত্র সংশ্লিষ্ট শাখায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে জমা দেওয়া হয়েছে। আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ব্যস্ততম তিনটি এলাকায় ফুটওভার ব্রীজ নির্মাণের প্রক্রিয়াচলমান রয়েছে। এগুলো নির্মিত হবে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড হাতেম আলী কলেজ চৌমাথা এবং রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায়।
এর বাইরে নগরীর বিভিন্ন বিদ্যালয় খেলার মাঠ সংস্কার করে ছাত্র ছাত্রীদের শারীরিক মানসিক এবং সামাজিক দক্ষতা বিকাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতে সব থেকে বড় যে সমস্যাটি ঝুলে ছিল সেটি হচ্ছে আমানত গঞ্জ শিশু হাসপাতাল। বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় শিশু হাসপাতালটি নির্মাণ সম্পন্ন হলেও ডাক্তার সংকট ভেতরের অবকাঠামোগত সংকট সহ নানা জটিলতায় সেটি উদ্বোধন হচ্ছিল না। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসকের দপ্তর থেকে। গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হল, নগরীতে কোন মহিলা হোস্টেল নেই। তাই মহিলাদের জন্য একটি মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দিয়েছে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এর আগে কাউনিয়া ময়লা খোলা স্থানান্তর করে সেখানে শিশু পার্ক করার ঘোষনা দিয়ে ছিলেন সিটি প্রশাসক। প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, দপ্তর এবং মন্ত্রণালয়ের বাইরেও রাজনৈতিক বিভিন্ন কাজে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে দেখা করতে হয়েছে তাকে। বরিশাল নগরীর সকল সমস্যার সমাধানে দিনরাত ছুটে চলেছি, চেষ্টা করছি। অনেকগুলো দপ্তরে গিয়েছি যেগুলোর আবেদন পত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আশা করি শীঘ্রই এগুলো অনুমোদন হয়ে যাবে এবং আমরা বরিশাল নগরের ব্যাপক উন্নয়ন ঘটাবো। শুরুতে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আস্তে আস্তে সব শিখে নেয়ার চেষ্টা করছি। প্রশাসনিক নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করছি, আইনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, নিরপেক্ষ থেকে কাজ করব। এই নগরীর সবাই আমার কাছে সমান। কেউ আলাদা সুযোগ নেয়ার চেষ্টা করে লাভ নাই। এদিকে এসব ঘোষণার পরপরই নগরবাসীর মধ্যে আসার প্রদীপ জেগেছে।আবেদনগুলো অনুমতি পেলে এবং সে অনুযায়ী কাজ হলে নগরীর চেহারা বদলে যাবে বলে মন্তব্য করছে নগরবাসী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ