বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু, উদ্বোধনী মাসে ৫০% ছাড় বরিশালের বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ধৈর্য হারিয়ে স্ত্রীকে বোবা হওয়ার বদ দোয়া! প্রশাসকের সাথে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা দীর্ঘদিনের ঝুলে থাকা ২ শতাধিক প্লান হস্তান্তর করেছে বিসিসি প্রশাসক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন প্রশাসক, পানির চাহিদা মেটবে অর্ধেকের, প্রয়োজন আরও দুটি

কোটি কোটি টাকা অপচয় করেছে বিগত সরকার’

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

৫০৬
বিগত সরকারের আমলে রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় হয়েছে। বিনা প্রয়োজনে রেললাইন স্থাপন করায় প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও এখন কোনো যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবার মান বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময় উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ